সর্বশেষ সংবাদ — পাতা ৫২১
ফের শুরু হচ্ছে মাধ্যমিকে বিজ্ঞান, বানিজ্য ও মানবিক শাখা
নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলতি বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (সায়েন্স, আর্টস ও কমার্স) বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে, তারা পুরোনো শিক্ষাক্রম অনুয...
বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট: ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট। কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শও দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট...
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয়ার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার, ১৯৭২ এর ভিআইএ অনুচ্ছেদ এর বিধান অনুযায়ী ঢাকার পুরানা পল্টনের বিজয়নগর এলাকার আল রাজী কমপ্লেক্স...
এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরী আটক
ঢাকা প্রেস নিউজ বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে দুবাই পালানোর সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পুলিশ সূত্র জানায়, আনসারুল আলম চৌধুরীর বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হা...
নোয়াখালীতে বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা বৃদ্ধি
নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় সাপের কামড়ে আহত হয়ে প্রায় ২৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানিয়েছেন, গত ২৪ ঘন্টার মধ্যেও বন...
বাংলাদেশের মানবাধিকার রক্ষার সহযোগিতায় ইইউ-কে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক ও মানবাধিকার প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত কয়েকমাস ধরে বাংলাদেশের জনগণ চড়া মূল্য দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা। এজন্য প্রথম পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মানবাধিক...
বন্যার বিপর্যয়ে মানবিক ট্র্যাজেডি: লক্ষ্মীপুরের কাহিনী
লক্ষ্মীপুরের মান্দারী আমিনবাজার এলাকা এখন শোকাহত। বন্যার ভয়াবহতা এখানে মানুষের জীবনকে এমনভাবে বিপর্যস্ত করেছে যা কল্পনাও করা যায় না। আশি বছর বয়সী কালু মিয়া, তার স্ত্রীর মৃতদেহকে হাঁটুসমান পানিতে দাফন করতে বাধ্য হয়েছেন। প্রায় ২০০ ফিট মাটি ফেলে এই কঠিন কাজটি সম্পন্ন করতে হয়েছে তাকে। এবারের বন্যা আগের যেকোনো বন্যার চেয়ে অনেক বেশি ভয়াবহ। ২...
বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে ধীরগতি
চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ ৮ দাবিতে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডে শ্রমিকরা বিক্ষোভ করছে। কর্মহীন শ্রমিকদের কর্মের দাবিতে ও নারী শ্রমিকদের সমান হারে নিয়োগসহ নানা দাবিতে মহাসড়কের বেশ কিছু জায়গায় পৃথক পৃথক দাবিতে শ্রমিক বিক্ষোভে থেমে থেমে অবরোধ হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে ধীরগতি তৈরি হয়েছে। আজ সোমব...
সংবাদ প্রচারনার ক্ষেত্রে কোরআনে যা বলা হয়েছে
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। অনেকের ভেতর নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়, যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মত, মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না। পাওয়া মাত্রই প্রচার শুরু করে। ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা...
ডিএমটিসিএলে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর পদসংখ্যা: ১৩৯ যোগ্যতা: এইচএসসি বা সমম...
ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, ৪ গ্রেপ্তার
ফেনীর পাঠানবাড়ি এলাকায় এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০), তার স্বামী নাহিদ হোসেন জীবন (২৪), সহযোগী শাহরিয়ার আলম (২০) এবং ফেনী পৌর এলাকার সালমান হোসেন (২০)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট কুমিল্লার দেবিদ্বার উপজেলা...
ভূতের অস্তিত্ব কি বাস্তবে সত্যিই আছে
ভূতের অস্তিত্ব নিয়ে মানুষের ভেতর নানান ধরনের মতবাদ আছে। অনেকে ভূত না দেখেও বিশ্বাস করে তার অস্তিত্ব। আর কেউবা ভূত দেখেছেন বলেন। ভূত নিয়ে কম গবেষণা করেননি বিজ্ঞানীরা। বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে তারা জানিয়েছেন ভূত বলে কিছু নেই। কিন্তু তার পরেও কিছু মানুষ নাছোড়বান্দা। অনেকে দাবি করেন নিজ চোখে ভূত দেখার। যদিও ভূত দেখার ব্যাখ্যা দিয়েছেন একদল বিজ্ঞানী। বি...
কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি: আশার আলো দেখা দিয়েছে
কুমিল্লায় বন্যার তীব্রতা কমে আসায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে। গোমতি, ডাকাতিয়া ঘুংঘুরসহ বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের দিকে ফিরছে। এর ফলে জেলার ১৪টি উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বন্যার কারণে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেকে এখনও...
ঢাকা মেডিকেল হামলা: গাইবান্ধা থেকে আটক সঞ্জয় পাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সঞ্জয় পাল জয়। গাইবান্ধা সদর থানা পুলিশ সোমবার ভোরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দেশব্যাপী চিকিৎসকরা ক্ষুব্ধ প্রতিবাদ...
নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু
নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে সোমবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাজিম হোসাইন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত তাজিম নড়াইল...
নড়াইলের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন
নড়াইলের কালিয়া উপজেলায় দলীয় সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়া জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান আফতাব (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদি...
সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তায় ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা চালু
সেনাবাহিনী-বিজিবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গনে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা। হাসপাতালের জরুরি বিভাগেও দেয়া হচ্ছে সেবা। তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আট অনুষদের সব ডিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন। সভা শেষে...






























