বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

ডিএমটিসিএলে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ

ডিএমটিসিএলে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

 

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬


২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।


আবেদন ফি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২৪।