শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


রাঙ্গামাটিতে ভারী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় আবারও বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর), হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এর আগে রোববার (১ সেপ্টেম্বর), জলকপাট আড়াই ফুট খোলা থাকলেও হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বর্তমানে হ্রদের পানির স্তর ১০৮.৭৪ মিটার (সমুদ্রপৃষ্ঠ থেকে), যা সর্বোচ্চ স্তরের খুব কাছাকাছি।
 

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, পানি বৃদ্ধির কারণে বাধ্য হয়ে জলকপাট খুলতে হয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
 

উল্লেখ্য, গত ২৫ আগস্টও হ্রদের পানি বৃদ্ধির কারণে বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছিল।
 

এই পানি বৃদ্ধির ফলে হ্রদের আশপাশের নিম্নাঞ্চলের মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।