শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ঢাকা মেডিকেল হামলা: গাইবান্ধা থেকে আটক সঞ্জয় পাল

ঢাকা মেডিকেল হামলা: গাইবান্ধা থেকে আটক সঞ্জয় পাল

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সঞ্জয় পাল জয়।

ঢাকা মেডিকেল হামলা: গাইবান্ধা থেকে আটক সঞ্জয় পাল

 

গাইবান্ধা সদর থানা পুলিশ সোমবার ভোরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করে।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দেশব্যাপী চিকিৎসকরা ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছিলেন। তারা হামলাকারীদের গ্রেপ্তার, বিচার এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছিলেন।
 

এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
 

হামলার প্রতিবাদে দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা একদিনের জন্য কর্মবিরতি পালন করেছিলেন। পরে সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করা হয়।
 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয়কে নেওয়ার জন্য ঢাকা থেকে একটি টিম আসছে।
 

গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল জয়কে ঢাকায় নিয়ে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।