সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের মানবাধিকার রক্ষার সহযোগিতায় ইইউ-কে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের মানবাধিকার রক্ষার সহযোগিতায় ইইউ-কে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক ও মানবাধিকার প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত কয়েকমাস ধরে বাংলাদেশের জনগণ চড়া মূল্য দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা।

 

এজন্য প্রথম পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনে তদন্ত করা ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলনে সমর্থন দেওয়া উচিত। এর বাইরে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ থাকা র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিলুপ্ত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করা। সেইসঙ্গে বাংলাদেশ যে মানবাধিকার রক্ষায় যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোলো নজরদারি করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা ও সংস্কারের সমর্থন দেওয়া উচিত।