শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নোয়াখালীতে বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা বৃদ্ধি

নোয়াখালীতে বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা বৃদ্ধি

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণে সাপের কামড়ে আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় সাপের কামড়ে আহত হয়ে প্রায় ২৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানিয়েছেন, গত ২৪ ঘন্টার মধ্যেও বন্যাকবলিত এলাকায় কাজ করার সময় ২৫ জনকে সাপ দংশন করেছে। তিনি আরও জানান, অতি বৃষ্টি ও বন্যার কারণে সাপগুলো নিজের আবাসস্থল থেকে বের হয়ে আসছে এবং মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালীতে প্রবেশ করার ফলে জেলার ৮টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সাপের কামড়ের মতো নতুন এক সমস্যা দেখা দিয়েছে।