শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একজন নিহত, চারজন আহত

লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একজন নিহত, চারজন আহত

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


সোমবার সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের দালাল বাজার এলাকায় ঘটেছে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

 

নিহত ব্যক্তির নাম শিবু চন্দ্র দে (৫৭)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং কহিনুর কেমিক্যাল কোম্পানির গাড়িচালক ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবু তার পিকআপ ভ্যান নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেলের সাথে তার পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই শিবু চন্দ্র দে মারা যান।
 

আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাড়াতাড়ি লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের চিকিৎসা চলছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।