শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওসমানের মরদেহ কবর থেকে উত্তোলন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওসমানের মরদেহ কবর থেকে উত্তোলন

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ওসমান গণির মরদেহ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কড়া নিরাপত্তার মধ্যে এই কাজটি সম্পন্ন হয়।

 

মরদেহ উত্তোলনের পর জেলা সদর হাসপাতালে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর ওসমানের মরদেহ পুনরায় দাফন করা হবে।
 

পুলিশ সূত্র জানায়, ওসমানসহ চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।