মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয়ার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার, ১৯৭২ এর ভিআইএ অনুচ্ছেদ এর বিধান অনুযায়ী ঢাকার পুরানা পল্টনের বিজয়নগর এলাকার আল রাজী কমপ্লেক্সে (৩য় তলা) অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। সেই সঙ্গে দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে যার নিবন্ধন নম্বর-০৫১।

 

২০২২ সালের মে মাসে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন আহ্বান করে। পরে ওই আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধন পেতে আবেদন করে প্রায় একশ’র মতো নতুন দল। যারমধ্যে ছিল গণঅধিকার পরিষদও। পরবর্তীতে যাচাই-বাছাইকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নিবন্ধন তালিকা থেকে বাদ পড়ে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন নুরুল হক নুর। অবশেষ সোমবার গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন।