শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু

নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে সোমবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাজিম হোসাইন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত তাজিম নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাজিম মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
 

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।