শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তায় ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা চালু

সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তায় ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা চালু

সেনাবাহিনী-বিজিবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গনে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা।

হাসপাতালের জরুরি বিভাগেও দেয়া হচ্ছে সেবা। তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

এদিকে, হামলার পর গতকাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ঢামেকের চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক হয়। এ সময় হামলাকারীদের গ্রেফতার ও পর্যাপ্ত নিরাপত্তার শর্তে ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি। গতকাল রাত ৮টা থেকেই চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম।