সর্বশেষ সংবাদ — পাতা ৪৬১
৮১ বছর পর জাপানে ফিরছে ২৪ সৈনিকের দেহাবশেষ
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর তাদের নিজ দেশে নেওয়া হচ্ছে। জাপান থেকে আগত সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ইতিমধ্যে দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। উত্তোলনকালে সৈনিকদের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক তরুণ সৈনিকের মাথার খুলিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।...
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে যশোরের শার্শা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আসাদুর রহমান কিরণ দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়া...
মনের মানুষ খুঁজে দেওয়ার নামে প্রতারণা, ভুয়া কবিরাজ আটক
পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামে জিন-ভূতের মাধ্যমে চিকিৎসা ও ভাঙা প্রেম-সংসার জোড়া লাগানোর নামে প্রতারণার অভিযোগে রেজাউল করিম (৫০) নামের এক ভুয়া কবিরাজকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রেজা...
আড্ডা দিতে নিষেধ করায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০
হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আড্ডা দিতে নিষেধ করার জেরে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। উত্তেজনা বাড়লে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এই ঘটনা ঘটে। জানা যায...
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক ও হেলপার রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাস...
পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
পাবনা সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলাম...
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, এই মামলায় বরখ...
সিন্ডিকেটে অসহায় কৃষক, অতিরিক্ত দাম নেয়ায় ডিলারের জরিমানা
উত্তরবঙ্গে কৃষি মৌসুমে অন্যতম অর্থকারী ফসল আলু। মৌসুমের শুরুতে কৃষকরা যখন জমি প্রস্তুত করে আলুর বীজের লাগানোর অপেক্ষায় করেছেন অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তুলেছেন বাজার ব্যবস্থা । কৃষকরা ভুগছেন অতিরিক্ত দামে বীজ কেনায়। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে সংঙ্কট। বিভিন্ন অযুহাতে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্ত...
নদী বন্দরে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের চেষ্টা, কাজ বন্ধ করলেন স্থানীয়রা
কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের কাজ রাতের আঁধারে নিম্নমানের পাথর বালু দিয়ে ঢালাই দেওয়ার সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। বন্দরের টার্মিনালের ছাদে ঢালাই দেওয়ার সময় সিমেন্ট পরিমাণে কম ও নিম্নমানের পাথর ব্যবহার করায় রোববার (১৭ নভেম্বর) রাতে স্থানীয় নেতাকর্মীরা কাজ বন্ধ করে দেন। এর আগে সকাল ৯টায় বন্দরের টার্ম...
পদ্মার অপরুপ সৌন্দর্য বিধৌত চারঘাটে খেজুরের রস সংগ্রহে করে গুড় তৈরীতে ব্যস্ত গাছিরা
পদ্মার অপরুপ সৌন্দর্য বিধৌত এই চারঘাট............ প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে। শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরির কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন রাজশাহীর চারঘাট উপজেলার গাছিরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খেজুর গাছ থেকে গাছিদের রস সংগ্রহ...
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ডন সেলিম
নারায়ণগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করেছেন সেলিম প্রধান। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জজ কোর্টে তিনি জামিননামা দাখিল করেন। এ সময় সেলিম প্রধান বলেন, "আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, অথচ আমি নিজেই সেই জায়গার মালিক। একজন মালিক কি নিজের জায়গায় চাঁদাবাজি করতে পারে? গাজীর নেতৃত্বে আম...
টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক...
চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দ...
পুলিশ ভেরিফিকেশনে ‘রাজনৈতিক পরিচয়’ তুলে দেওয়ার সুপারিশ: সফর রাজ হোসেন
ঢাকা প্রেস নিউজ পুলিশ ভেরিফিকেশনে ‘রাজনৈতিক পরিচয়’ তুলে দেওয়ার প্রস্তাব করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। তিনি জানান, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মানা বাধ্যতামূলক। সোমবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদি...
জাকির খানের বিরুদ্ধে হত্যা মামলা নিষ্পত্তি করতে আদালতের নির্দেশ
সাব্বির হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন আদালতে। উচ্চ আদালত আগামী ২৬ নভেম্বরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। ফলে আগামীকাল থেকে প্রতিদিন মামলাটির সাক্ষ্য গ্রহণ সহ অন্যান্য কার্যক্রম চলবে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও...
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা পাস স্থগিত: নতুন পাস সংগ্রহের নির্দেশনা
ঢাকা প্রেস নিউজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য সমস্ত নিরাপত্তা পাস স্থগিত করা হয়েছে। এর ফলে, চলতি মাসের ৩০ নভেম্বরের পর থেকে পূর্বে ইস্যু করা কোনো পাসই কার্যকর থাকবে না। সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি জরুরি সার্কুলার জারি করেছে, যাতে পাস স্থগিতের বিষয়টি ঘোষণা করা হয়। সার্কুলারে সই করেছেন বেবি...
মহাখালীতে শিক্ষার্থীদের ইট-পাটকেলে রক্তাক্ত ট্রেনযাত্রীরা
ঢাকা প্রেস নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সোমবার বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়...
প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ
ঢাকা প্রেস নিউজ সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশে সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে তাদিচ অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার প্রশংসা করেন। বাংলাদেশকে সমর্থন প্রদানের আগ্রহ প্রকাশ করে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন,...






























