সর্বশেষ সংবাদ — পাতা ৪০৮
সাবেক আইজিপি এম. আজিজুল হক আর নেই
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে, রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত...
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর ইসলাম ও মনির উদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আলমগীর ইসলাম, নীলফামারী জেলার ডিমলা উপজেলা...
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ইয়াকুব আলী(৫০) ও বাদশা মিয়া(৫২) নামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাজাসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ইয়াকুব আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার খোদ্...
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বুধবার (১৫ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বউ বাজার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন। স্থানীয়রা জানান, শান্তিন...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা
ঢাকা প্রেস নিউজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট কর্তৃক সাজা বাড়িয়ে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন। এর আগে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের...
ছাগলকাণ্ডের আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার...
কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা প্রেস নিউজ “আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই”—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে পৌরসভার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম উদ্যোক্তা অফিসে, পন্ডিতবাড়ি ঈদগাহ পাড়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও দরিদ্র ম...
যুক্তরাষ্ট্রে দাবানল: পিছিয়ে গেল অস্কার আয়োজন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাও। প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে এবং ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাড়ি আগুনে পুড়ে গেছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিনোদন জগতের বড় আয়োজনগুলোতেও। একাডেমি অ্যাওয়ার্ডস ও গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ...
ভুক্তভোগী ও সাধারণ জনগণের প্রশ্ন...
আওয়ামী লীগের দালালখ্যাত সামারিবাজ দারোগা সাইফুল পাটোয়ারীদের বিচার হবে কি? নারায়নগঞ্জ জেলার বন্দর থানা শান্তিপূর্ণ একটি থানাকে নরকে পরিণত করেছিল এই বিতর্কিত সামারীবাজ অর্থলোভী দারোগা সাইফুল ইসলাম পাটোয়ারীসহ একটি সংঘবদ্ধ চক্র। পুলিশ জনগণের সেবক এ কথাটি মানতে তিনি নারাজ। তার কর্মকাণ্ড দেখে মনে হতো তিনি যেন পুলিশ নয় আওয়ামী লীগের সক্রিয় একজন...
জমি অধিগ্রহণ বন্ধ থাকায় ব্যাহত কুড়িগ্রামের রাস্তা উন্নয়ন কাজ
বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। অন্যদিকে, জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। ২০২১ সালে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট থেকে ভুরুঙ্গামারী উপজেলার স...
পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
কুড়িগ্রাম জেলার উলিপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর(১) ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সং...
ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আবু সুফিয়ান নামে ১জন গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উলিপুর উপজেলা চত্বর থেকে গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান (৩৫) কে থানা হাজতে প্রেরণ করেন । থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে...
নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: বুলবুল আহ্বায়ক, জয় সদস্য সচিব
নওগাঁ জেলা প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত নোটিশে নাছিমুল হক বুলবুল, (ডেইলি ইন্ডাস্ট্রি) আহবায়ক, আসাদুর রহমান জয়...
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: সংস্কার কমিশন প্রধান
ঢাকা প্রেস নিউজ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ জানিয়েছেন, এখন থেকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। সভায় স্থানীয় সরকার সংস্কারে...
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু
লক্ষ্মীপুরে তরুণ প্রজন্মের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উদ্যোগের উদ্দেশ্য আয়োজকদের মতে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে...
নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক
নওগাঁর পত্নীতলা উপজেলায় সনজিত কুমার নামে এক ভূয়া ডাক্তার আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুপুরে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির। এ সময় ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হওয়া স্বত্ত্বেও চিকিৎসা প্রদান ও নিজেকে ডাক্তার পরিচয়ে মিথ্...
চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টার...
দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সিন্ডিকেটসহ যেকোনো প্রকার অসাধু উপায়ে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর তা নিশ্চিতে ময়মনসিংহের বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষ...






























