বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সিআরএ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  

কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সিআরএ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি: 


বন্দর নগরীতে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

 

কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সিআরএ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  



মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ''র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্কের বজায় রাখার কথা জানান কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংবাদিকদের সবসময় সুসম্পর্ক রয়েছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভার মাধ্যমে আগামীতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্ক আরো বেড়ে গেল।  এসময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি অন্যদের সাথে নিয়ে চট্টগ্রাম সফরের কথাও জানান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'কে।
 

এর আগে, গত ১১ জানুয়ারি কলকাতা সফরে যান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। এতে বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোঃ আবদুল কাদের রাজু। কলকাতার সফরে কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - সিআরএ এর সভাপতি আরেফিন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের রাজু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।