বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৩:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক 

নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক 

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
 

নওগাঁর পত্নীতলা উপজেলায় সনজিত কুমার নামে এক ভূয়া ডাক্তার আটক করেছে ভ্রাম্যমান আদালত।

 

নওগাঁর পত্নীতলায় ভূয়া ডাক্তার আটক 


মঙ্গলবার ( ১৪ জানুয়ারি)  দুপুরে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির।
 

এ সময় ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হওয়া স্বত্ত্বেও চিকিৎসা প্রদান ও নিজেকে ডাক্তার পরিচয়ে মিথ্যা বিজ্ঞাপনের দায়ে সনজিত কুমারকে ০২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 
 

এছাড়া চিকিৎসা সংক্রান্ত  মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণের সাথে প্রতারণা করায় মা ও শিশু চিকিৎসক রতন কুমারকে ৫০ হাজার  টাকা  এবং নজিপুর ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
 

এবিষয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর জানান, রোগীদের জীবন দিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।