বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন

ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ, এবং সংবিধান সংস্কার সংক্রান্ত চারটি কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে।
 

বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংশ্লিষ্ট কমিশনের প্রধানরা এসব প্রতিবেদন হস্তান্তর করেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।
 

সূত্রমতে, প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিশনগুলো গঠন করেছিল।