বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গফরগাঁও সরকারি কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

গফরগাঁও সরকারি কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে কলেজ হলরুমে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহীউদ্দিন মিঞা ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।

প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।