বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন 

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

 

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন 



মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন। 


ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভি জেলা  প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জুয়েল। জেলা  প্রকল্প কর্মকর্তা জানান, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটির প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

 

লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রধান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইনে সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠ পর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্লাটফর্ম তৈরি করে যুবসমাজদের আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্ত করন, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।