বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ছাগলকাণ্ডের আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ছাগলকাণ্ডের আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
 

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের কারণ হিসেবে নির্দিষ্ট কোনো মামলার তথ্য তিনি জানাতে পারেননি।
 

উল্লেখ্য, মতিউর রহমান ও লায়লা কানিজ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং তাদের ছেলে-মেয়ের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।