বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ভুক্তভোগী ও সাধারণ জনগণের প্রশ্ন... 

ভুক্তভোগী ও সাধারণ জনগণের প্রশ্ন... 

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

আওয়ামী লীগের দালালখ্যাত সামারিবাজ  দারোগা সাইফুল  পাটোয়ারীদের বিচার হবে কি? 

নারায়নগঞ্জ জেলার বন্দর থানা শান্তিপূর্ণ একটি থানাকে নরকে পরিণত করেছিল এই বিতর্কিত সামারীবাজ অর্থলোভী দারোগা সাইফুল ইসলাম পাটোয়ারীসহ একটি সংঘবদ্ধ চক্র। পুলিশ জনগণের সেবক এ কথাটি মানতে তিনি নারাজ। তার কর্মকাণ্ড দেখে মনে হতো তিনি যেন পুলিশ নয় আওয়ামী লীগের সক্রিয় একজন ক্যাডার।

এদের মতো পুলিশের কিছু অসাধু সদস্যদের কারণে আওয়ামী সরকারের ৫ই আগস্ট ভয়াবহ অধঃপতন ঘটেছে সেই সাথে পুলিশের প্রতি মানুষের ঘৃনার জন্ম দিয়েছে বলে সাধারণ মানুষ ও কয়েকজন নাম প্রকাশ না করার সর্তে  কয়েক জনপুলিশ সদস্যরা ধিক্কারের সাথে জানাই। বিগত বছরগুলোতে বন্দর থানায় পুলিশের এই গ্রেপ্তার বাণিজ্য, সাধারণ মানুষকে হয়রানি, মাদক নিয়ে প্রকাশ্যে বাণিজ্য, বিএনপি  জামাতের নেতাকর্মীদের অমানুষিক হয়রানি সহ বিভিন্ন পেশার মানুষকে অযথা মামলা সহ  জেল ও রিমান্ডে  ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার  নজির বন্দর থানাবাসী দেখেনি। ২০২৩ সালের শেষের দিক থেকে শুরু করে ৫ই আগস্ট এর আগ পর্যন্ত বন্দরে পুলিশের গ্রেফতার বাণিজ্য ও হয়রানির বন্দরবাসীর জন্য কলঙ্কের জনক আবদ্ধ আলোচনা করেছেন সাইফুল ইসলাম পাটোয়ারীর মত কয়েকজন পুলিশ কর্মকর্তা।

টাকার জন্য বিভিন্ন পেশার মানুষের ও তার পরিবার সদস্যদের কলঙ্কিত সহ মিথ্যা মামলার শিকার হয়েছে সাইফুল ইসলাম পাটোরির মত দারোগাদের হাতে । আওয়ামী লীগ পরিবারের সদস্য ও আওয়ামী লীগ পরিচয়ের নামধারী কিছু অসাধু বিশেষ পেশার দালাল, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গদলের কয়েকজন নেতাদের নিয়ে বন্দরে গঠন করেছিল একটি গ্রেফতার বাণিজ্য সিন্ডিকেট। পুলিশের ওপেন সিক্রেট গ্রেপ্তার বাণিজ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এমনকি স্বচ্ছ রাজনীতিবিদ সমাজসেবক ও পেশাদার কিছু সাংবাদিক ও তাদের এই অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে শিকার হয়েছে। সাইফুলের গড়া গ্রেফতার বাণিজ্য সিন্ডিকেটের কাছে মানুষ ছিল অসহায়। বন্দরবাসী   এখনো পুলিশী হয়রানি গ্রেপ্তার বাণিজ্যের কথা  নিজের অজান্তে স্মরণ করে আত্মনাত ও অভিশাপ দিতে দেখা যায়।

বন্দরে পুলিশের হাতে নির্যাতিত ও মিথ্যা মামলায় শিকার ভুক্তভোগীরা এসব অসাধু পুলিশদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারসহ অন্তবর্তী কালীন সরকারের নেতৃবৃন্দের কাছে।