বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক, মো. সাইদ-উর রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান, গোপাল চন্দ্র বিশ্বাস, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, ফারহা দিবা, জামসেদ আরা চৌধুরী, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর মো. জসিম উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. আবুল কালাম আজাদ, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম আহসানুল কবির বিপ্লব, জোবায়ের সোহেল, আব্দুল মান্নান এবং ক্রাউন এক্সিকিউটিভ মোসাদ্দেক আলী খান।
 

কারাবাসের পরিস্থিতি:

  • রফিকুল আমীন, ফারহা দিবা এবং মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
  • লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ জামিনে আছেন।
  • বাকি ১৫ আসামি পলাতক।

 

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করে। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসেবে ৫৬ কোটি ১৯ লাখ টাকা এবং ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার পাচার করা হয়।
 

২০১৪ সালের ৪ মে দুদক এক মামলায় ১৯ জন এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

 

গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে আগেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদসহ ৪৫ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন।