বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস নিউজ
 

“আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই”—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে পৌরসভার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম উদ্যোক্তা অফিসে, পন্ডিতবাড়ি ঈদগাহ পাড়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহিবুল হুদা রবিন। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবং ফ্রিল্যান্সার মিগনিউর কনক, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। মানবকল্যাণে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
 

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন দুর্যোগে উদ্যোক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।