রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •

সর্বশেষ সংবাদ — পাতা ৩৭৫

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা প্রেস নিউজ   দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ প্রদান করেন।   বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি ৯ কোট...



নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে

  বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতো ৯ দশমিক ৮ শতাংশ থাকবে। তবে গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়কালের জন্য নতুন মুদ্রানীতি ঘ...


সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০ জন

  রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।   সোমবার পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস...


জানুয়ারিতে ৬৫৯ সড়ক দুর্ঘটনা: নিহত ৬৭৭, আহত ১২৭১

ঢাকা প্রেস নিউজ   বিদায়ী জানুয়ারি মাসে সারা দেশে মোট ৬৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং ১২৭১ জন আহত হয়েছেন। রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে, আর নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছে, জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।   এছাড়া, জানুয়ারিতে মোট ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত...


সতিনের নির্যাতন, বিচারের দাবিতে তৃতীয় স্ত্রীর সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস নিউজ   রাজধানীর হাজারীবাগ থানা এলাকার হাফেজ আব্দুর রহিম খানের তৃতীয় স্ত্রী হনুফা বেগম তার সতিন (দ্বিতীয় স্ত্রী) সালেহা আক্তার বাবলি কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। স্বামী হাফেজ আব্দুর রহিম খানের মৃত্যুর পর থেকে এই নির্যাতন শুরু হয় বলে তিনি দাবি করেছেন।   আজ, সোমবার, ঢাকার নিম্ন আদালতে অবস্থিত কোর্ট রিপ...


মুক্তাগাছায় স্বামীকে গলাকেটে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:-   ময়মনসিংহের মুক্তাগাছায় বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে স্বামী হেলাল উদ্দিনকে গলাকেটে হত্যার ঘটনায় তার স্ত্রী হাফিজা খাতুন ও প্রেমিক আব্দুল্লাহ আল মাসুদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘো...


ডেভিল হান্ট অভিযানে সুন্দরবনের দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজন আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-   সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পরিচালিত বিশেষ অভিযান 'ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে যৌথ বাহিনী মোংলায় পাঁচজনকে আটক করেছে। তাদের মধ্যে দুইজন দস্যু সহযোগীও রয়েছে। কোস্টগার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।   রোববার রাতের দিকে, সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা বাজার এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা একটি অবৈধ দেশী...


অভিষেকে ১৫০ রানের ইনিংস, ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ ব্রিটজ

স্পোর্টস ডেস্ক:-   পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ওপেনার ম্যাথিউ ব্রিটজে তার ওয়ানডে অভিষেকে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন। ১৪৮ বলের ইনিংসে ১১টি চার এবং পাঁচটি ছক্কা মারেন তিনি, যা ১৫০ রানে শেষ হয়। অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার ক্ষেত্রে ব্রিটজে ইতিহাসের ১৯তম ব্যাটার।   তবে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক ওয়ানডে...


শাহবাগ মোড়ে শিক্ষকদের অবরোধ, যান চলাচল বন্ধ

  রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাঁরা সড়ক অবরোধ করে চলাচল বন্ধ করে দেন, যার ফলে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল থেমে যায়।   দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের বামপাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়...


কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:-   গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দিন আগে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে পুলিশ ৪০ বছর বয়সী বিপুল মণ্ডলের মরদেহ উদ্ধার করে।   স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরতে বের হওয়ার পর বিপুল মণ্ডল নিখোঁজ হন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার...


গাজীপুরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জন আটক

গাজীপুর প্রতিনিধি:-   গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলাম এবং আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।   পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থেকে আটক হন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম এবং কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স...


চট্টগ্রামে বসতঘরে আগুন, নিহত ২

চট্টগ্রাম ব্যুরো:-   চট্টগ্রাম নগরীতে টিনশেড একটি বসতঘরে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।   আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে আগুন লাগে।   নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে আহতদের মধ্যে রয়েছেন ফয়সাল (১৯), সোহান (১৯) এবং শাহীন (২২)। তাদের চট্টগ্রা...


জমি দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:-   গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।   রোববার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।   পত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম...


গাজীপুরে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন

গাজীপুর প্রতিনিধি:-   গাজীপুরের শ্রীপুরে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।   স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক এমপি চয়ন ইসলাম বেশ কিছুদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি...


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠন করল নতুন সাংস্কৃতিক সেল

ঢাকা প্রেস নিউজ   সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘সাংস্কৃতিক সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে ২৪ সদস্যবিশিষ্ট এই সেলের স্মারক প্রকাশ করা হয়।   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন প্রদান করেছেন। নতুন এ সেলের সম্পাদক হিসেবে নিয়...


‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ   স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা শয়তান, তারা ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও এই অভিযানে ছাড় পায়নি। অপারেশনটি তখন পর্যন্ত চলবে, যতক্ষণ না ডেভিল সম্পূর্ণরূপে মুক্ত হয়।’   আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়...


শাহবাগে শিক্ষকদের অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

ঢাকা প্রেস নিউজ   রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রাপ্ত ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। দুপুর পৌনে ২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।   সড়ক অবরোধ ও পুলিশের অবস্থান আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের...


মুরাদনগরে পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক

আবুল কালাম আজাদ ,কুমিল্লা প্রতিনিধি:-     কুমিল্লার মুরাদনগর উপজেলার ছিলামপুর,মোচাগড়া, কামাল্লা, ধনপতিখোলা, আমিনগরসহ ১৩টি গ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ২০২৩-২০২৪ অর্থ বছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।     সোমবার ১০ ফেব্রুয়ারি মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান...