মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ডেভিল হান্ট অভিযানে সুন্দরবনে দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজন আটক

ডেভিল হান্ট অভিযানে সুন্দরবনে দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজন আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-

 

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় যৌথ বাহিনী সুন্দরবনের দস্যুদের দুই সহযোগীসহ মোংলায় পাঁচজনকে আটক করেছে। পৃথক অভিযানে কোস্টগার্ড ও পুলিশ এদের গ্রেপ্তার করে।
 

সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযান রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় একনালা পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আব্দুল হাকিম গাজী (৬৮) ও হাফিজুর রহমান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা সুন্দরবনের ডাকাতদের সহযোগিতা করতেন।
 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহম্মেদ জানান, আটককৃত ব্যক্তিরা সুন্দরবনের দস্যুদের সহায়তা করতেন এবং তারা সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের ‘ডেভিল হান্ট’ অভিযান চলমান থাকবে।
 

মোংলায় পুলিশের অভিযান অন্যদিকে, সোমবার ভোর রাতে মোংলার চাঁদপাই এলাকা থেকে পুলিশ আরও তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন দুলাল ফকির (৪০), আমজাদ মোড়ল (৪২) ও মো. হেলাল (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, তারা একটি স্থানীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
 

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন ও আশপাশের এলাকায় দস্যুতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
 

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।