মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:০০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন

গাজীপুরে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন

গাজীপুর প্রতিনিধি:-
 

গাজীপুরের শ্রীপুরে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক এমপি চয়ন ইসলাম বেশ কিছুদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার এক ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন। এই ভবনটি মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন।
 

রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ওই ভবনটি ঘেরাও করে। এরপর বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত চয়ন ইসলামের বিরুদ্ধে আরও অপরাধী বা মামলার আসামি থাকতে পারে বলে সন্দেহ করে পুলিশ বাড়িটিতে নতুন করে অভিযান চালায়।
 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।