মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দিন আগে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে পুলিশ ৪০ বছর বয়সী বিপুল মণ্ডলের মরদেহ উদ্ধার করে।
 

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরতে বের হওয়ার পর বিপুল মণ্ডল নিখোঁজ হন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা খুঁজে বের করার চেষ্টা করেও তার কোনো হদিস পাননি। তবে, সোমবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
 

বিপুল মণ্ডলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী মণি মণ্ডল স্বামীর মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা এখন চরম বিপর্যয়ে রয়েছে। স্থানীয়রা নিহতের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করার দাবি জানিয়েছেন।
 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত বিপুল মণ্ডল আগে দুটি স্ট্রোকের শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোকজনিত কারণে তিনি পানিতে পড়ে মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।