মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:-

 

রাজশাহীতে যৌথ বাহিনীর পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।
 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।