মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জন আটক

গাজীপুরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জন আটক

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলাম এবং আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থেকে আটক হন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম এবং কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন। এছাড়া, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
 

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক সোমবার সকালে জানিয়েছেন, রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করেছে, যাদের সবাই বিগত আওয়ামী লীগ সরকারের কর্মী।
 

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর আটটি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে। এর ফলে, গত দুদিনে গাজীপুরে মোট ১৮০ জনকে আটক করা হয়েছে।