মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা শয়তান, তারা ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও এই অভিযানে ছাড় পায়নি। অপারেশনটি তখন পর্যন্ত চলবে, যতক্ষণ না ডেভিল সম্পূর্ণরূপে মুক্ত হয়।’
 

আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
 

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে নির্দোষ ব্যক্তিরা যেন শাস্তি না পান, এজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে।’
 

তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখা হবে, কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো রয়েছে। সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জনগণের ভূমিকা প্রসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ‘এতে আমরা খুশি। তবে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।’
 

মতবিনিময় সভায় পুলিশ, সেনা, বিজিবি, র‌্যাবসহ রাজশাহীতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।