মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা বসালো বিএসএফ

ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা বসালো বিএসএফ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
 

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।
 

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানান। একইসঙ্গে সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন।
 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বলে জানা গেছে।
 

কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।