মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চট্টগ্রামে বসতঘরে আগুন, নিহত ২

চট্টগ্রামে বসতঘরে আগুন, নিহত ২

চট্টগ্রাম ব্যুরো:-

 

চট্টগ্রাম নগরীতে টিনশেড একটি বসতঘরে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে আগুন লাগে।
 

নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে আহতদের মধ্যে রয়েছেন ফয়সাল (১৯), সোহান (১৯) এবং শাহীন (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, সকাল পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

আগুনে পাঁচটি কক্ষের মধ্যে এক কক্ষ পুরোপুরি পুড়ে গেছে, আর চারটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটি লেগেছে, যার কারণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন। আহতরা যদিও দগ্ধ হননি, তবে তাদের শ্বাসতন্ত্রে গুরুতর ক্ষতি হয়েছে।