সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০ জন

সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০ জন

ঢাকা প্রেস নিউজ:-

 

রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
 

সোমবার পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক গ্রেপ্তারি আদেশ মঞ্জুর করেন।
 

আদালতে আসামিদের উপস্থিত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা, এবং আদালত তা মঞ্জুর করেন।
 

গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা হলেন— সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি সাদেক খান, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা, তাজুল ইসলাম তাজু, মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।
 

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানকে একই থানার দুইটি মামলায়, দীপু মনিকে এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

এছাড়া মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১৫ সালের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
 

রাজধানীর কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামাল ও তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।