মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভোলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ১৪ আওয়ামী লীগ নেতাকর্মী

ভোলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ১৪ আওয়ামী লীগ নেতাকর্মী

বিশেষ প্রতিনিধি (ভোলা):-

 

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (গতকাল) মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বেইস, ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন— মো. রফিকুল ইসলাম, মো. সুজন মাতাব্বর, ফেরদৌস আহমেদ, রুহুল আমিন মোল্লা, ইসমাইল মোল্লা, এটিএম সিরাজুল আলম, আব্বাস কারী, মো. ফরিদ দালাল, জামাল উদ্দিন, মো. সামসুদ্দিন পালোয়ান, মো. ফরিদ শনি, মফিজুল ইসলাম, মো. মানিক মেম্বার ও আবদুর রউফ।
 

আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।