সর্বশেষ সংবাদ — পাতা ৩৬৩
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
ঢাকা প্রেস নিউজ আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচ...
চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি ৩৫টি ইভেন্টে অন্তঃ ও বহিঃ ক্রীড়াসহ “বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫” আয়োজন করে। এ উপলক্ষে আজ বুধব...
চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক জেলা কার্যালয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহ...
ব্রাক্ষণপাড়ায় প্রবাসী বাড়ী ভাংচুর অগ্নি সংযোগ লুটপাট
কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লা জেলা ব্রাক্ষনপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আবদুর রব ভুঁইয়া মেম্বার ছেলে পূর্তগাল প্রবাসী মোহাম্মদ মামুনুর রশিদ ভুঁইয়ার বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ লুটপাট অভিযোগ উঠেছে। গত ১০ ই ফেব্রুয়ারী ২০২৫ সালে মামুনুর রশিদ ভুইয়ার বাড়িতে মুখোষধারী একদল উশৃঙ্খল ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ করে। রশিদ ভুইয়ার পরিবার এখন...
নাসিরের অন্যতম আস্থাভাজন আকবর শালীকে বিয়ে করে মুক্তারপুরে
বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- নারায়ণগঞ্জ বুড়ির দোকানের বিগত ১৭ বছরে রাজ করে আসা নাসির,তারই এক অন্যতম সহকারী আকবর। যানা যায় শুরুতেই আকবর একজন হোটেলের ডালপুরি বিক্রেতা হিসেবেই ছিলেন, তবে আজীমির উসমানের দোসর নাসিরের বন্ধু হওয়ায়,তাকে বেশিদিন সেই ডালপুরি বিক্রয় করতে হয় নি।নাসিরের গোপন এবং প্রকাশের যত কাজ ছিলো ইসদাইর বুড়ির দোকানের সকল কাজ ই হত এই আকবরের...
গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যায়ে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যাযে শিক্ষা পদক-২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্...
নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃ সদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ
গাইবান্ধা প্রতিনিধি:- মাসাধিককাল থেকে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় গাইবান্ধা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। এছাড়া গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে...
চেয়ারম্যানের নির্দেশে ৬ ঘন্টা গাছে বেঁধে কিশোরীকে নির্যাতন, গ্রেফতার ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের...
ভোলায় তারুণ্যের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):- এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই - স্লোগানকে সামনে রেখে ভোলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে ভোলা ব্যাংকের হাট চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পরে খেয়াঘাট ব্রীজ, সার্কেট হাউজ চত্বর ও কালীনাথ রায়ের বাজার হয়ে ভোলা সরকারি স্কুলের মাঠে এসে...
শুনছি, নদী বান্দি দেবে। এলা কি জমিগুলা ফিরি পামো বাহে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- ‘তিস্তা নদী মোর বাড়িঘর, জমি, সাগাই (আত্মীয়), শোদর (সহোদর) সউগ (সব) কারি নিচ্ছে। মেলা আবাদি জমি আছিল আজার (রাজার) হালে খাচনো। বড় গুষ্টি আছিল। সগাইকে হারে ফ্যালাইছি। মানষের কাছোত হাত পাতি খাই। শুনছি, নদী বান্দি দেবে। এলা কি জমিগুলা ফিরি পামো বাহে।’ কথাগুলো বলছিলেন দড়িকিশোরপুর গ্রামের ষাটোর্ধ্ব আবদুল হাম...
কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরো গ্রেফতার ১৫
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বুধবার সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম মুখ্য বিচারিক হ...
কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ মোড় থেকে মশাল মিছিল বের হয়ে পৌর বাজার এলাকা প্রদক...
কুড়িগ্রামে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগের প্রতিবাদ করায় নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় এ...
আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। ২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দাঁড়িপাল্লা প্রতিক ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগ...
কুড়িগ্রামে কেন্দ্রীয় জামায়াতের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে...
চারঘাটে দোকানে তালা কেটে চুরি, ইজিবাইক ব্যাটারীসহ ট্রাক উদ্ধার
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:- রাজশাহীর চারঘাটে ট্রাফিক মোড়ে আসাদুজ্জামান বাবুর দোকানে তালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ একটি ট্রাক উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফ্রেরুয়ারী) ভোরে গোপান সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ও পুলিশ-পরির্দশক...
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় যে কোনো দিন
২০০১ সালে বাংলা নববর্ষ উদযাপনের সময় রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট যেকোনো দিন রায় ঘোষণা করতে পারে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষ করে মামলাটি সিএভি (রায় ঘ...






























