সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ঢাকা প্রেস নিউজ

 

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের বিষয়ে বিভিন্নজন ভিন্ন মত প্রকাশ করেন— কেউ একে বিতর্কিত বলেন, কেউ অগ্রহণযোগ্য মনে করেন, আবার কেউ বলেন ‘দিনের ভোট রাতে হয়েছে’। এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তারা সরকারের তিন মেয়াদে ক্ষমতায় থাকার পেছনে ভূমিকা রেখেছিলেন। ওই সময়ের ডিসিরাও এতে নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কেউই প্রতিবাদ করেননি বা দায়িত্ব থেকে সরে দাঁড়াননি।
 

তিনি আরও জানান, ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে, আর যাদের বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
 

এ প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, আজ ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করা হয়েছে, যারা বর্তমানে সচিব পদে কর্মরত ছিলেন।