সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত মালিক বিহীন ভারতীয়১০ টি মহিষ আটক

সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত মালিক বিহীন ভারতীয়১০ টি মহিষ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

সীমান্তে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ চরবাগডাংগা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামেরচর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ০২টা ৪০ মিনিটে সীমান্তের নিকটবর্তী মাঠে  ১০টি মহিষ মালিকবিহীন অবস্থায় বাধা খুঁজে পায়।

পরবর্তীতে জানা যায় মহিষগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে এনে ঐ স্থানে বেধে রাখা হয়েছিল।  

মহিষগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।