সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নাসিরের অন্যতম আস্থাভাজন আকবর শালীকে বিয়ে করে মুক্তারপুরে

নাসিরের অন্যতম আস্থাভাজন আকবর শালীকে বিয়ে করে মুক্তারপুরে

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


নারায়ণগঞ্জ বুড়ির দোকানের বিগত ১৭ বছরে রাজ করে আসা নাসির,তারই এক অন্যতম সহকারী আকবর।

যানা যায় শুরুতেই আকবর একজন হোটেলের ডালপুরি বিক্রেতা হিসেবেই ছিলেন, তবে আজীমির উসমানের দোসর নাসিরের বন্ধু হওয়ায়,তাকে বেশিদিন সেই ডালপুরি বিক্রয় করতে হয় নি।নাসিরের গোপন এবং প্রকাশের যত কাজ ছিলো ইসদাইর বুড়ির দোকানের সকল কাজ ই হত এই আকবরের হাতে।কালো টাকায় আকবর সহ তার প্রথম স্ত্রী করতেন বিভিন্ন এলাকায় চক্রবর্তী সুদের ব্যবসা। একজন সাধারণ ডালপুরি বিক্রেতা সেই সদুর বরিশাল থেকে এসে নারায়ণগঞ্জ বন্দরে হয়েছে স্থায়ী বাসিন্দা,এবং টাকা পয়সার মালিক বনে যাওয়ায় করেছেন শালীকে বিয়ে।

একাধিক বিয়ে করা আকবর এখন বন্দর এবং ছোট স্ত্রীর বাড়ি মুক্তারপুর আসা যাওয়ার মধ্যেই থাকে।এবং  নাসিরের সকল অপকর্মের মুল হোতা এই আকবর রাতারাতি গেছেন কুটিবনে।গোপন সূত্রে জানা যায়,সন্ত্রাসী নাসিরের সকল অবৈধ টাকার হিসেব থাকতো আকবরের কাছে, শুদু তাই নয় নাসিরের কাছে থাকা সকল অবৈধ অস্ত্রের জমাদারের দায়িত্বে ছিলেন আকবর। ইসদাইয়ে নাসিরের যত কিশোরগ্যাং  গ্রুপ ছিলো তাদের কাছে থাকা দেশীও অস্ত্র ও রাখতো এই আকবরের কাছে।বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, আজমেরি ওসমানের সহযোগী নাসির লাপাত্তা হলেও, আকবর রয়েছে তার নিজ বাড়িতেই।নাসিরের লাপাত্তা হওয়ার পরে পরেই আকবর এলাকা ছেড়ে অন্যত্র গা ডাকা দিয়েছে। তবে ধারনা করা হচ্ছে এখনো নাসিরের সাথে আকবরের যোগাযোগ অক্ষুণ্ণ রয়েছে। সারাদেশে চলছে ডেভিল হান্ট এই দিকে ভরসা রেখে এলাকাবাসী এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেতে চায়।এবং এলাকাবাসী মনে করছে নাসিরের অনেক অস্ত্র এখনো আকবরের কাছেই রয়েছে। এসব অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় যে কোনো সময় একটা আতংক ছড়াতে পারে বলে এলাকাবাসীর ধারনা। তাই অচিরেই নাসিরের সহকারীদের আইনের আওয়াতায় আনা দাবি জনমনে....