সর্বশেষ সংবাদ — পাতা ৩৬২
রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নি*হত!
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা:- নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো....
চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ন্যায় এবারও পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা একে...
মাদার তেরেসা সম্মাননা পেলেন কবি সোহাগ আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক:- উদীয়মান কবি হিসেবে মাদার তেরেসা সম্মাননা লাভ করেছেন কবি সোহাগ আহম্মেদ। গত ১৯-০২-২০২৫ তারিখে ঢাকার একটি হোটেলে উদীয়মান বাংলাদেশের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট কথাসাহিত্যিক নিজামীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বারডেম হাসপাতাল সহকারী পরিচালক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি,ঢাকা বিশ্ববিদ্য...
গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পা...
পলাশবাড়ীতে জমিতে সেচপাম্পের পানি সরবরাহকে কেন্দ্র করে মারপিটে আহত ৮
গাইবান্ধা প্রতিনিধি:-- গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামে জমিতে সেচ পাম্পের পানি সরবরাহকে কেন্দ্র করে সৃষ্ট মারপিটে উভয় পক্ষের অন্ততঃ ৮ জন আহতের ঘটনা ঘটেছে।সরেজমিন প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় এদিন বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের দালালপাড়ায় ঘটনাটি ঘটে। সেচ পাম্পেের মাধ্যমে জমিতে পানি সরবরাহের বিষয়টি ন...
ক্ষতিপূরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে বড়পুকুরিয়ার ১২ গ্রামের বাসিন্দারা
ঢাকা প্রেস নিউজ বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটকের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন ১২ গ্রামের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রধান ফটক ছাড়বেন না। এদিকে, খনির নিরাপত্তায় পুলিশের পাশাপ...
আরাকান আর্মির হাতে ১৯ বাংলাদেশি জেলে অপহরণ
মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ধরে নিয়ে গেছে। তারা নাফ নদ থেকে মাছ ধরার পর ফেরার পথে এই অপহরণের শিকার হন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এসব ঘটনা...
১১ বছর পর ফিরছে ‘তারা তিনজন’
বিনোদন ডেস্ক:- বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় সৃষ্টি ‘তারা তিনজন’। ডা. এজাজুল ইসলাম (এজাজ), ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন একাধিক নাটক, যা দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। ১১ বছর পর সেই আইকনিক তিন চরিত্র আবারও ফিরছে পর্দায়। হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন তাদের নিয়ে তৈরি করেছ...
শহীদ দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
ঢাকা প্রেস নিউজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সাতটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে এবং রোড ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এ সংক্রান্ত নির্দেশনা প্রদ...
ব্র্যাক ব্যাংকের শিক্ষাবৃত্তি পেলেন রাবির ৩০০ নারী শিক্ষার্থী
ঢাকা প্রেস নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩০০ জন নারী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক চালু করেছে তাদের ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম ‘অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি’। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন রাবির উপ...
কুয়েট উপাচার্যের ওপর হামলার নিন্দা জানালেন ঢাবি উপাচার্য
ঢাকা প্রেস নিউজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমে উপাচার্যের বিবৃতিটি পাঠান।...
দুই সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার
ঢাকা প্রেস নিউজ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। জাকিয়া খানমের কর্মজীবন: জাকিয়া খানম ২০২৩ সালের সেপ্টেম্বরে সচিব থেকে পদোন্নতি পেয়ে শিল্প...
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০২।
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নাটকঘরলেন রোডের জনৈক রতন বসাক এর চায়ের দোকানের সামনে হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ...
বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালনকারী ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনিক সিদ্ধান্ত ও বক্তব্য.....
২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ
ঢাকা প্রেস নিউজ ২০০৭ সালে জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার পৃথক আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এতে হাইকোর্টের পূর্বের র...
এস কে সুর ও তার পরিবারের ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর নামে থাকা সম্পদের উপর আদালত জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি ফ্ল্যাট, একটি জমি এবং ৩৯টি ব্যাংক হিসাব, যেখানে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা জমা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র...
হামাসের কাছে থেকে মা ও দুই শিশুসহ চার জিম্মির মরদেহ ফিরিয়ে দিল ইসরায়েল
অনলাইন ডেস্ক:- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ বৃহস্পতিবার ইসরায়েলের কাছে মা ও দুই শিশুসহ চারজনের মরদেহ হস্তান্তর করেছে। হামাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এসব জিম্মি নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। ফেরত দেওয়া দুই শিশুর নাম কেফির বিবাস ও অ্যারিয়েল বিবাস (৪)। তাদের মা...
সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা: মানতে হবে যেসব নিয়ম
ঢাকা প্রেস নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালার আলোকে সচিবালয়ে প্রবেশের নিয়মগুলো নিম্নরূপ: (১) কার্ডধারী কর্মকর্তা ও কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের আগে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ব্যাগেজ স...






























