সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 
 


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি ৩৫টি ইভেন্টে অন্তঃ ও বহিঃ ক্রীড়াসহ “বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫” আয়োজন করে। 

এ উপলক্ষে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ.জ.ম. রুহুল কাদীর।

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। কলেজের সকল শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক পরিষদের সম্পাদক, উদযাপন কমিটির আহ্বায়কসহ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলে।