সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

১৮ গুণী ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

১৮ গুণী ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

পদকপ্রাপ্তদের তালিকা:

  • চলচ্চিত্র: আজিজুর রহমান (মরণোত্তর)
  • সংগীত: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
  • আলোকচিত্র: নাসির আলী মামুন
  • চিত্রকলা: রোকেয়া সুলতানা
  • সাংবাদিকতা: মাহ্ফুজ উল্লাহ (মরণোত্তর), মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার)
  • গবেষণা: মঈদুল হাসান
  • শিক্ষা: ড. নিয়াজ জামান
  • বিজ্ঞান ও প্রযুক্তি: মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত), শাবাব মুস্তাফা (দলগত)
  • সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
  • ভাষা ও সাহিত্য: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
  • সংস্কৃতি ও শিক্ষা: ড. শহিদুল আলম
  • ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
     

পদক প্রদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী গঠনের নেতৃত্ব দিতে চায় এবং তারা সে জন্য প্রস্তুত। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই এক নতুন সভ্যতা নির্মাণে অঙ্গীকারবদ্ধ, যেখানে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে।” তিনি আরও বলেন, “জাতির জন্য যারা অবদান রেখেছেন, তাদের একুশে পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। আপনারা জাতির পথপ্রদর্শক, আপনাদের অনুপ্রেরণায় দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।”
 

প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। জাতি আপনাদের অবদান চিরদিন স্মরণে রাখবে।”