সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৫:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 


 

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক জেলা কার্যালয়। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মোঃ আমিনুল হক আবির।
 
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মেলায় ৫০টি স্টলে বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন উদ্যোক্তারা। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।