সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক

বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-


নারায়ণগঞ্জ বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি অমৃত ও সঞ্জিত আটক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ  (সাঃ)কে নিয়ে কটুক্তি করার অপরাধে অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০) নামে ২ শ্রমিককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে।

অমৃত সূত্রধর সুদূর ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলেরগাও এলাকার অনিক চন্দ্র সূত্রধরের ছেলে ও অপর অবরুদ্ধ  সঞ্জিত চন্দ্র সূত্রধর পিতা ও তার দেশের ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
পরে বিষয়টি  বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে বন্দর থানা ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ)কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উল্লেখিতদের অবরুদ্ধ করে রাখে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কটুক্তিকারি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে সোনাকান্দা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটুক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।