সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃ সদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃ সদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

গাইবান্ধা প্রতিনিধি:-


মাসাধিককাল থেকে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় গাইবান্ধা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। এছাড়া গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে।  


 

নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃ সদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ



গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর দীর্ঘ এক মাস ধরে পাথর ও অন্যান্য নির্মাণ ফেলে রাখা হয়েছে। ওই এলাকায় একাধিক কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাতৃ সদনে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। তাদের এক থেকে দুই কিলোমিটার ঘুরে মাতৃসদনে যাতায়াত করতে হচ্ছে। প্রসব ব্যথায় কাতর রোগীদের নিয়ে আরও ভয়ংকর সমস্যায় পড়ছেন তাদের স্বজনরা। এ নিয়ে প্রতিনিয়তই ঊষ্মা প্রকাশ করছেন ভুক্তভোগী লোকজন। কিন্তু পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন। 

তবে পৌরসভার প্রশাসক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, আমি দেখেছি। রাস্তার ওপর পাথর ফেলে রাখায় লোকজনের কষ্ট হচ্ছে। তবে দু একদিনের মধ্যে ঠিকাদার নির্মাণ সামগ্রী সরিয়ে নিবেন।