সর্বশেষ সংবাদ — পাতা ২২৭
যানজটের কবল থেকে মুক্তি নেই নগরবাসীর
সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজট এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। দিন হোক বা রাত—যেকোনো সময়েই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যানজটে। ফ্লাইওভার, মেট্রোরেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো হাজার হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণের পরও যানজট পরিস্থিতির উন্নতি হয়নি। ঢাকার যানজট এখন চরম পর্যায়ে। নিত্যদিনের ক...
এনবিআর চালু করল অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সফটওয়্যার চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এখন থেকে দৌড়াদৌড়ি কমে যাবে, এবং ঘরে বসেই সহজেই রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।” তিনি আরও জানান, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। এ সিস্টেম ব্যবহার ক...
মেলায় হিজড়া সেজে অশ্লীল নৃত্য, চার যুবকের কারাদণ্ড
যশোর প্রতিনিধি:- যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় হিজড়া পরিচয়ে অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে মেলায় দায়িত্ব পালনের সময় চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদে...
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন। সাড়ে ১টার দিকে আলগী ইউনিয়নে...
মির্জা ফখরুলসহ বিএনপির ৭৭ নেতার বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি
রাজধানীর শাহবাগে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ ৭৭ নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ সিদ্ধান্ত দেন। অব্যাহতি পাওয়া অন্য উল্লেখযোগ্য আসামিদের...
ভিটামিন সি ঘাটতি পূরণে কার্যকর পানীয়
অনলাইন ডেস্ক:- শরীরে ভিটামিন সি’র অভাব হলে নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দেয়— যেমন সবসময় ক্লান্তি লাগা, মাড়ি থেকে রক্তপাত, ত্বকের সমস্যা, এমনকি সামান্য আঘাতেও সহজে ক্ষত হয়ে যাওয়া। যেহেতু ভিটামিন সি পানিতে দ্রবণীয় এবং শরীরে জমা হয় না, তাই প্রতিদিন খাবার বা পানীয়ের মাধ্যমে এর ঘাটতি পূরণ করা জরুরি। নিয়মিত কিছু প্রাকৃতিক পানীয় গ্রহণ করলে সহজেই শরীর...
চারঘাটে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ৫
মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী):- রাজশাহীর চারঘাটে পারিবারিক বিরোধের জেরে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেছে শ্যালক অনিক হাসান হৃদয়ের (২৫)। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন—কাবুল উদ্দিন (৩৮), তার ভাই বিপ্লব (২২), স্ত্রী মুন্নী বেগম (৩২), আব্দুল মান্না (২৫) ও মেহেরুন্নেসা (৩৫)...
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ব্যারাজের সব জলকপাট খোলা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে। বিষয়টি...
রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু আজ, মানতে হবে কঠোর নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত। প্রার্থীদের জানানো হয়েছে, প্রচারণায় অবশ্যই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহ...
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। শ্রী...
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তিনি আজ সাক্ষ্য দেবেন। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, নির্ধারিত দি...
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় এক শিশু ও তার মা-বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নরসিংহপুর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাঁদের মেয়ে জামিলা আক্তার (৫)। তাঁরা মূলত বগুড়ার ধুন...
পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।
মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):- রবিবার দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিব ঈশ্বরদী লোকোমোটিভ ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করেন। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরিফ খান,...
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকা। তবে এ ঘটনায় তাৎক্ষণিক...
বনপাড়া আপন ছোঁয়া প্রোপাটিজ লিঃ এর ১ম বর্ষপূর্তি উদযাপন
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- প্রতিশ্রুতি বদ্ধ,ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় "আপন ছোঁয়া প্রোপাটিজ লিঃ" এর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।শনিবার সন্ধ্যার পর নিজস্ব প্রজেক্ট মালিপাড়া আপন ছোঁয়া হোক পার্কে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল জান্নাত ফে...
বড়াইগ্রামে কাভার্ড ভ্যানে ডাকাতি: ১০ লাখ টাকার মালামাল লুট
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে একটি কাভার্ড ভ্যান আটকিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভ্যানচালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী চালক মো. মিজান শেখ (২৭), পিতা মো. মোবারক শেখ, নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের বাসিন্দা। তিনি নুরজাহান ট্রান্সপোর্ট...
মেলান্দহে ২০৫০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জামালপুর প্রতিনিধি:- জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবা সহ দুলাল(৪৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দার এর ছেলে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। থানার এসআই সাজ্জাদুল ই...
চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও...






























