শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি: বিজিবি

সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি: বিজিবি

কক্সবাজার প্রতিনিধি:-
 

 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারে সরাসরি জড়িত রয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। সংগঠনটি রোহিঙ্গা ও স্থানীয় সিন্ডিকেটগুলোকেও পাচারে সহায়তা করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার রিজিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য তুলে ধরেন।
 

তিনি জানান, অধিকাংশ মাদক নাফনদী ও সমুদ্র উপকূলীয় দুটি পথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তপথে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাচ্ছে মিয়ানমারে, অন্যদিকে আসছে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক ও অবৈধ অস্ত্র।
 

বিজিবি জানায়, নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে ৮৮ কোটি টাকার বেশি মাদক জব্দ করা হয়েছে। এসময় ১৮৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং আটক হয়েছে ৫ জন।
 

ব্রিফিংয়ে কর্নেল মহিউদ্দিন আরও জানান, এ পর্যন্ত আরাকান আর্মি ২২৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে। বিজিবির প্রচেষ্টায় তাদের মধ্যে ১০৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে জান্তা সরকার উৎখাতের পর আরাকান আর্মি বিভিন্ন স্থানে স্থল মাইন পুঁতে রাখে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ২৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 

তিনি বলেন, আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার সুযোগ নেই। নন-অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই জেলেদের ফেরত আনা হচ্ছে।
 

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, বিজিবির অভিযান অব্যাহত থাকবে, তবে মাদকের স্থায়ী নির্মূলে সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর সমাধান।