শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ঈশ্বরদী জংশনে আবারও শোভা ছড়াবে কৃষ্ণচূড়া

ঈশ্বরদী জংশনে আবারও শোভা ছড়াবে কৃষ্ণচূড়া

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের প্রবেশ মুখের ‘কৃষ্ণচূড়া চত্বর’-এ শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি সম্প্রতি উপড়ে পড়ে যায়। ফলে ট্রেনযাত্রী ও পথচারীরা সেই চত্বরে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
 

গাছ ভেঙে পড়ার পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সেখানে নতুন কৃষ্ণচূড়া রোপণের দাবি জানান। দায়িত্ব না নিলেও, সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ এবং সমকালের পাঠক সংগঠন ‘সুহৃদ সমাবেশ’।

 

ঈশ্বরদী জংশনে আবারও শোভা ছড়াবে কৃষ্ণচূড়া


 

তাদের যৌথ উদ্যোগে সোমবার সকালে ঐতিহ্যবাহী সেই চত্বরে নতুন একটি কৃষ্ণচূড়ার চারা আনুষ্ঠানিকভাবে রোপণ করা হয়। এ সময় উৎসুক ট্রেনযাত্রী ও স্থানীয় মানুষজন উপস্থিত থেকে পুনরায় গাছ রোপণের দৃশ্য প্রত্যক্ষ করেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার। উপস্থিত ছিলেন সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক ফিরোজ হাসান ও হাসান চৌধুরী, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মারুফ হাসান, সদস্য সানি হোসেন পলাশ, শরীরচর্চা প্রশিক্ষক অ্যাডভোকেট ময়নুল ইসলাম, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সন্টু, আলীউজ্জামান রুহেল, আমানউল্লাহ বুরু, নাসির উদ্দিন, কোরবান আলীসহ অনেকে।
 

গাছ রোপণের পর স্টেশন কর্তৃপক্ষ ও সংগঠনের নেতারা জানান, কৃষ্ণচূড়া চত্বরে রোপণ করা এই গাছটির পরিচর্যা ও সংরক্ষণে তারা নিয়মিত তদারকি করবেন, যাতে আগের মতোই স্টেশনপ্রাঙ্গণ শোভাময় হয়ে ওঠে।