শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দেবিদ্বারে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

দেবিদ্বারে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-
 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিঁসাইর গ্রামে বিশেষ অভিযানে আক্তার হোসেন নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আক্তার হোসেন কাচিঁসাইর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।