শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

এনবিআর চালু করল অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার

এনবিআর চালু করল অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সফটওয়্যার চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এখন থেকে দৌড়াদৌড়ি কমে যাবে, এবং ঘরে বসেই সহজেই রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।”
 

তিনি আরও জানান, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। এ সিস্টেম ব্যবহার করে কোনো ভুল তথ্য জমা দেওয়া যাবে না, কারণ হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এর মাধ্যমে অডিট বা নিরীক্ষার কাজও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব হবে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি কর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “সরকারকে অন্ধকারে রাখবেন না। সঠিকভাবে সেবা দিয়ে সম্মানী নেওয়া যায়, তবে সেবা গ্রহীতাদের বিভ্রান্ত করলে সমস্যা হবে। ভালো সেবা পেলে মানুষ মূল্য দিতে কার্পণ্য করে না। এমন সফটওয়্যার করদাতা এবং আদায়কারীর উভয়ের জন্য সুবিধাজনক।”
 

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তারা ওকালতনামা বাধ্যতামূলক করার দাবিও জানান।