সর্বশেষ সংবাদ — পাতা ২২৮
শিগগির দেশে ফিরছেন তারেক রহমান: লুৎফুজ্জামান বাবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে, তিনি অচিরেই ফিরবেন।” রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...
জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়া এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।...
মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন নির্বাচিত
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বুধবার (১০...
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী সাহফুজ আলম অপুর ৩১ দফার লিফলেট বিতরণ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে। ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ডঃ এস. এ অপুর ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন । প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ন...
বাকশিসের সম্মেলনে জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়: আসলাম চৌধুরী!
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ- শিক্ষকদের ঐক্যের প্রয়োজনে বিভিন্ন সংগঠনের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য থাকলে পেশাগত ক্ষেত্রে শিক্ষকদের লক্ষ্য থাকে জ্ঞান বিতরণ। নিজের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে সুনাগরিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে আজন্ম মগ্ন থাকেন। সেজন্য শিক্ষকদেরকে জাতি গড়ার কারিগর বলা হয়ে থাকে। শিক্ষকদের সম্মানের মধ্য দিয়ে জাতির...
মাদারগঞ্জে শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা
জামালপুর প্রতিনিধি:- আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ,মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ...
ধানক্ষেতে পড়ে মিলল ডাকাত সর্দার জামালের গলা কাটা লাশ
হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের বাহুবল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল মিয়া ওরফে জামাল ডাকাত (৪২)। বুধবার সকালে মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার ধানক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ডাকাতি...
নেপালে অনিশ্চয়তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সময় কাটছে জিমে
ক্রীড়া প্রতিবেদক:- নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফেরার অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকাল বন্ধ থাকায় ঢাকায় ফেরার সম্ভাবনা ভেস্তে গেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর খোলার ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। ফলে জাতীয় দলের খেলোয়াড়রা হোটেলে সময় কাটাচ্ছেন। হোটেল...
কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি
গার্মেন্টস ও নির্মাণসহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে গিয়ে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা এই মানুষদের বিমানবন্দরে অর্থ ও জরুরি সহায়তা প্রদান করেছে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬১৮টি। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন, যা ধরে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ ক...
কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
বাংলাদেশ সরকার সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কাতারের বিরুদ্ধে এই সাম্প্রতিক হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এই ধরনের ক...
ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, তাদে...
বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, মারা যায় ৪ টি ছাগল
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সব সম্পদই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে দুই পরিবারের থাকা ঘর, গোয়ালঘরসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনা...
নুরাল পাগলের দরবারে হামলায় আরও ২ গ্রেপ্তার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:- রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও রাসেল মোল্লা (২৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়ালো চারজন। গ্রেপ্তাররা হলেন গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার শান্ত কাজী (১৯) ও ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রা...
ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদে শিবির–সমর্থিত প্রার্থীদের জয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শীর্ষ তিনটি পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ভিপি পদে বিজয়ী হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম)।...
ডাকসু নির্বাচনে শিবিরের প্রাধান্য: ২৮ পদের মধ্যে ২৩টিতে জয়ী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা বিশাল জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি পদগুলোতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের প্রার্থীরা। ছাত্রদলসহ অন্যান্য প্যা...
পাওনা টাকা আদায়ে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ ইনতাজ আলীর
ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর এলাকার ষাটোর্ধ্ব কাঠুরে ইনতাজ আলী ব্যাপারী দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছেন। বয়স ও নানা রোগের কারণে তিনি আগের মতো গাছ কাটার কাজ করতে পারছেন না, যা তার একমাত্র জীবিকায়ন মূল উৎস। গত প্রায় পাঁচ বছর ধরে কয়েকজন লোকের কাছে তার পাওনা রয়েছে প্রায় ২৫ হাজার টাকা। বারবার অনুরোধ...
“ভেবেছিলাম সবাই আমার, পরে দেখলাম কেউই আমার নেই”: পপি
বিনোদন প্রতিবেদক:- দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়ার সামনে কম দেখা যাওয়া এই অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হলেও কোনও অনুষ্ঠান বা প্রচারমূলক ইভেন্টে দেখা যেত না তাঁকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ও সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি। পারিবারিক জমি সংক্রান্...






























