শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সেনা সদস্য নিখোঁজ

মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সেনা সদস্য নিখোঁজ

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগর থেকে সিলেট ক্যান্টনমেন্টে ফেরার পথে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সরকার মোহাম্মাদ হাবিবুল্লাহ (৩০) নামের এক সেনা সদস্য। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের পুস্করিণীরপাড় গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।
 

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ছুটি কাটিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে কর্মস্থল সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। তিনি কর্মস্থলেও যোগ দেননি।
 

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর হাবিবুল্লাহর শাশুড়ি ফাতেমা বেগম মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৭২৭) করেছেন। স্বজনদের দাবি, নিখোঁজ হওয়ার পর হাবিবুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় একজন কল রিসিভ করেন। পরে ফোনটি বন্ধ করে দেওয়া হয়।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, জিডি পাওয়ার পর থেকে সেনা সদস্যকে উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।